মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে ।। জনপ্রত্যাশা অনুযায়ী উন্নতিতে আরও সময় লাগবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে ৯ ফার্মেসিকে জরিমানা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ২৮৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে কামারখন্দ উপজেলার জামতৈল বাজারে মেয়াদোত্তীর্ণ, অনিবন্ধিত, চিকিংসকের স্যাম্পল ও নেশা জাতীয় ওষুধ রাখার দায়ে ৯ ফার্মেসিকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন র‍্যাব-১২ এর ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার এম এম এইচ ইমরান।

দন্ডপ্রাপ্তরা হলো- জামতৈল বাজারের হেলাল উদ্দিন, মাসুম আলী, রঞ্জু মিয়া, আব্দুল মালেক, শাহাদৎ হোসেন, মকবুল হোসেন, জুয়েল রানা, নান্নু হোসেন খন্দকার ও নূরে আলম।

সংবাদ বিজ্ঞপ্তিতে এম এম এইচ ইমরান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে সিরাজগঞ্জ ড্রাগ সুপার শেখ আহসান উল্লাহর তত্বাবধানে উপজেলার জামতৈল বাজারে বেশ কয়েকটি ওষুধের দোকানে অভিযান চালায় র‍্যাব-১২ সদস্যরা।

অভিযান চলাকালে উল্লেখিত নয় ফার্মেসি থেকে  ৭ হাজার ৮৫৪ পিস চিকিৎসকের স্যাম্পল, ৬৭৮ পিস মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ১১৩ পিস নেশা জাতীয়  ট্যাবলেট জব্দ করা হয়।

পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. মাহমুদ হাসান রনির আদালতের মাধ্যমে ৯ ফার্মেসি মালিককে মোট ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com