রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে পুষ্টির চাহিদা মেটাতে মাছ বিতরণ

  • আপডেট টাইম : বুধবার, ১৩ মে, ২০২০
  • ২৬৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ :  মানিকগঞ্জে পুষ্টির চাহিদা মেটাতে মানিকগঞ্জে মৎস অফিস ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে হতদরিদ্র, রিক্সাওয়ালা, ভ্যানচালক ও করোনা সংকটের কারণে কর্মহীন শতাধিক মানুষের মাঝে মাছ বিতরণ করেছে।

বুধবার দুপুরে জেলা মৎস কার্যালয় চত্বরে প্রতি জনকে এক কেজি করে মাছ বিতরণ করেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ফৌজিয়া খান।

এসময় জেলা মৎস্য কর্মকর্তা ড. মো: মুনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হোসেন, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক প্রীতিকনা পাল,  উপসহকারী পরিচালক পল্লবী হাওলাদার,  মৎস্য বীজ উৎপাদনের খামার ব্যবস্থাপক মো: মাহবুব হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, মনোয়ার হোসেন, ফাতেমা তুজ জোহরা, প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো: ইসমাইল হোসেন উপস্থিত ছিলেন।

জেলা  কর্মকর্তা ড. মো: মুনিরুজ্জামান বলেন, করোনা মোকাবেলায় গরীব মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পুষ্টির অন্যতম উৎস মাছ। প্রধানমন্ত্রীর ঘোষিত ত্রান বিতরণের অংশ হিসেবে মাছ বিতরণের ব্যতিক্রমী এই উদ্যোগ নেয়া হয়েছে।

এছাড়া নিরাপদ মৎস্য উৎপাদনের মডেল গ্রাম বাস্তবায়নের লক্ষ্যে সাতটি উপজেলায় সাতটি গ্রামের সাইনবোর্ড বিতরন এবং সদর উপজেলায় প্রদর্শনী খামার মালিকদের মাঝে মাছ চাষ উপকরণ হিসেবে মাছ খাদ্য ও সাইনবোর্ড বিতরণ করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com