রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জে নারী চিকিৎসকসহ ৬ জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ৫৯৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জে নতুন করে ১ নারী চিকিৎসকসহ করোনায় আক্রান্ত হয়েছেন ৬ জন।

আক্রান্তদের মধ্যে সিংগাইর উপজেলায় ১জন, মানিকগঞ্জ সদর উপজেলায় ১ জন , ঘিওর উপজেলার ২ জন  ও সাটুরিয়া উপজেলায় ২ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৩১ জন।

মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন  জানান, আক্রান্তদের মধ্যে সিঙ্গাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নারী চিকিৎসক তাঁর ঢাকাস্থ বাসায় আইসোলেশনে আছেন। এছাড়া, অন্য ৩ উপজেলায় আক্রান্ত ৫জনও তাদের নিজ নিজ বাড়িতে আইসোলেশনে আছেন। তাদের সকলের বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা সকল ব্যক্তির নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভার  প্রাণীসম্পদ গবেষণা ইনিস্টিটিউটে পাঠানো হবে।

তিনি বলেন, গত ২৪ ঘন্টায় ৫৫টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৬ জনের করোনা পজিটিভ আসে। এ পর্যন্ত জেলায় মোট ১১৭৮ জনের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এর মধ্যে ১১১৩ টি নমুনা পরীক্ষার ফল পাওয়া যায়।

মোট আক্রান্ত ৩১ জনের মধ্যে ১২ জন সুস্থ হয়ে নিজ বাড়িতে আছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com