রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদেশী সব চুক্তি সংসদে উপস্থাপনের আহ্বান জামায়াত আমীরের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল

মানিকগঞ্জের শিবালয়ে হামদ-নাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ২৫১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয়ে সমাজ-সংস্কৃতি উন্নয়ন সংগঠন ‘বাবুল ফাউন্ডেশন’ এর আয়োজনে হামদ-নাত প্রতিযোগিতায় সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে শিবালয় উপজেলা প্রেসক্লাব হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক লায়ন ডাঃ মোঃ সিরাজুল ইসলাম খান।

ফাউন্ডেশন চেয়ারম্যান সাংবাদিক বাবুল আকতার মঞ্জুরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে রোহান পাঠাগার প্রতিষ্ঠাতা মোঃ রফিকুল ইসলাম, কবি আমজাদ হোসেন শবনম, কবি জান-ই আলম সরকার জানু বক্তব্য রাখেন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান বাবুল আকতার মঞ্জুর বলেন, রমজানের শুরু থেকে হামদ-নাথ প্রতিযোগিতা শুরু হয়। এতে জেলার মানিকগঞ্জ সদর, দৌলতপুর, ঘিওর, শিবালয় ও হরিরামপুর উপজেলা থেকে ২৪ জন প্রতিযোগি অংশ নেয়।

প্রতিযোগীরা তাদের পরিবেশিত হামদ-নাত এর ভিডিও ক্লিপ হোয়াটএ্যাপের মাধ্যমে প্রেরণ করে। সেখান থেকে বিচারকগণ বাছাই করে ক্রমানুসারে প্রতিযোগীদের বিজয়ী করেন।

আগামীতেও আরো বড় পরিসরে হামদ-নাত সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানমালা আয়োজন করা হবে বলে তিনি জানান।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com