শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

ছাত্রলীগ বুয়েট শাখার ১১ জন নেতাকে বহিষ্কার করেছে

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০১৯
  • ৫৭৭ দেখা হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি মঙ্গলবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখার ১১ জন নেতাকর্মীকে বুয়েটের ছাত্র আবরার ফাহাদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করেছে।

ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান জয় মঙ্গলবার বলেন সংগঠন কর্তৃক গঠিত দুই সদস্যের তদন্তে কমিটির প্রাথমিক তদন্তের ভিত্তিতে সংগঠনের বুয়েট শাখার ১১ জন বহিষ্কার করা হয়েছে।

গত সোমবার ভোর রাতে বুয়েটের তড়িৎ এবং ইলেকট্রনিক কৌশল  বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদের লাশ শেরে বাংলা হলে পাওয়া যায়। ময়না তদন্তে রিপোর্টে বলা হয় আবরারকে বাঁশ জাতীয় ভোঁতা কোনো কিছুর আঘতে হত্যা করা হয়।

এই হত্যাকান্ডের ঘটনায় পুলিশ  ছাত্রলীগ বুয়েট শাখার সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল সহ  নয়জনকে সোমবার আটক করেছে। আটককৃত সকলেই  ছাত্রলীগ বুয়েট শাখার বিভিন্ন পদে রয়েছে, পুলিশ ও বুয়েট সুত্রে জানা গেছে।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com