মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সাইফুর রহমানের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন রিজভী ইউনিয়ন পরিষদ দিয়েই স্থানীয় সরকারের নির্বাচন শুরু হবে : নির্বাচন কমিশনার সংঘাত এড়িয়ে সমঝোতার রাজনীতির আহ্বান রাষ্ট্রপতির সংকটে কিছু রাজনৈতিক দল অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী প্রস্তুত থাকুন, বৃহত্তর আন্দোলনের ডাক আসবে: জামায়াত আমির রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

মানিকগঞ্জে স্বাস্থ্যকর্মীসহ ৭জন করোনায় আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ মে, ২০২০
  • ২৭৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় ৩ স্বাস্থ্যকর্মীসহ আরও ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ৫৬ জন।

মঙ্গলবার বিকেলে সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত ৭জনের মধ্যে মানিকগঞ্জ সদর উপজেলার ১জন নারী পরিবার কল্যাণ পরিদর্শক, ঘিওর উপজেলার একজন স্বাস্থ্য পরিদর্শকসহ ২ জন, সিংগাইর উপজেলা্ স্বাস্থ্য কমপ্লেক্সের ১জন ওয়ার্ড বয়সহ ৩জন এবং হরিরামপুর উপজেলার রয়েছেন ১জন।

সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ জানান, আক্রান্তরা নিজ নিজ বাড়িতে আইসোলেশনে রয়েছেন। আক্রান্ত সবার বাড়ি লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভারের  প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হবে। 

সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় ৬০টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। এরমধ্যে ৭ জনের করোনা পজিটিভ আসে।

মোট আক্রান্ত ৫৬জনের মধ্যে ২৫ জন সুস্থ হয়েছেন এবং অন্যরা নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com