শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

মানিকগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তাসহ ৮ জন করোনায় আক্রান্ত ।। আইসোলেশনে এক জনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ৩৩৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ মানিকগঞ্জঃ মানিকগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ১৪০ জন।

আজ (শনিবার) সকালে তথ্য নিশ্চিত করেছেন মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ।

ডা. আনোয়ারুল আমিন আখন্দ বলেন, নতুন আক্রান্ত ৮জনের মধ্যে রয়েছেন হরিরামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আবদুল মালেক, তাঁর গাড়িরচালক, একজন মেডিক্যাল এ্যাসিসট্যান্টসহ ৬ জন এবং ঘিওর উপজেলার দুই জন।

তিনি বলেন, ‘এ পর্যন্ত মোট ২২৭৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকার বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে। এর মধ্যে ১৯৬২টির রিপোর্ট পাওয়া গেছে। যাতে পজিটিভ পাওয়া গেছে ১৪০ জনের দেহে। আক্রান্তদের মধ্যে ২১জন জেলার বিভিন্ন হাসপাতালে এবং ৮৮জন নিজ নিজ বাড়িতে আসোলেশনে আছেন। অন্যরা সুস্থ হয়েছেন।’

এদিকে, শুক্রবা্র দিবাগত মধ্যরাতে জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৩৩ বছর বয়সী রঞ্জু মিয়া নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ আজ (শনিবার) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দৌলতপুর উপজেলার রঞ্জু মিয়া ফুসফুসের সমস্যা নিয়ে বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১১টায় হাসপাতালে ভর্তি হন।

তিনি করোনায় আক্রান্ত কিনা তা নিশ্চিত হতে ওই দিনই তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য সাভার  প্রানিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। তবে, তাঁর রিপোর্ট এখনও পাওয়া যায়নি।

এনিয়ে আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৮জনে। নিহতদের মধ্যে ৫জন পুরুষ, ২ জন নারী ও ১জন কিশোর, বলে জানান তিনি। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মারা গেছেন ২জন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com