বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কুড়িগ্রামে যুবককে পিটিয়ে হত্যা।। গ্রেপ্তার ১

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম : কুড়িগ্রামের উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নে গোড়াই মুন্সিপাড়া গ্রামে পারিবারিক কলহের জেরে সিদ্দিকুর রহমান (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনায় মাহফুজার রহমান (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার রাতে নিহতের বড় ভাই ফেরদৌস আলী বাদী  হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় প্রতিবেশি আইনুল ইসলামসহ ১২জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫জনকে আসামি করা হয়।

এ ঘটনায় শনিবার (৩০ মে) ভোরে অভিযান চালিয়ে এজাহার নামীয় আসামী ও আইনুল ইসলামের ভগ্নিপতি মাহফুজার রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বাকীদের গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, জমিতে গরুর ধান খাওয়াকে কেন্দ্র করে প্রতিবেশি আইনুলের পরিবার গরুকে ইট দিয়ে আঘাত করাসহ সিদ্দিকুরের পরিবারের লোকজনকে গালাগাল করে।

এনিয়ে বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যায় দু’পক্ষের ডাকা সালিশ বৈঠক ভেস্তে যায়। পরে ওইদিন রাত সাড়ে ৯টার দিকে টিনের চালে আম পড়াকে কেন্দ্র করে দু’পক্ষে প্রথমে কথা কাটাকাটি হয়।

পরে উত্তেজিত আইনুলের পরিবারের লোকজন সিদ্দিকুরের পরিবারের উপর দেশীয় অস্থশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় সিদ্দিকুরসহ পরিবারের ৫জন আহত হয়। কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে ওইদিন রাতেই মারা যায় সিদ্দিকুর।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com