বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:১২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জে ৪র্থ শ্রেনীর ছাত্রী অন্তঃসত্ত্বা।। শিক্ষক গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ৩০ মে, ২০২০
  • ২৮২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুর থানার মাঝগ্রাম সরকারি প্রাইমারি স্কুলের  চতুর্থ শ্রেনীর এক ছাত্রী অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় সহকারী শিক্ষক নুরজ্জামানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত নুরজ্জামান মাঝগ্রাম সরকারি প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক ও এনায়েতপুর গ্রামের মর্তুজা আলীর ছেলে। সে চার সন্তানের জনক।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা মাসুদ পারভেজ মামলার বরাত দিয়ে জানান, উক্ত বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে প্রায় সাড়ে ৫ মাস আগে ছুটির পর কথা আছে বলে  শ্রেণী কক্ষের ভিতরেই মুখ চেপে ধরে জোরপূর্বক  ধর্ষণ করে। এসময় সে কান্নাকাটি শুরু করলে তাকে ভয়ভীতি দেখিয়ে ১০০ টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়।

ঘটনাটি কাউকে বললে তাকেসহ পরিবারের সবাইকে খুন করার হুমকিও দেয় ওই শিক্ষক। একারণে ভয়ে ঘটনাটি কাউকে জানায়নি নির্যাতিতা ওই ছাত্রী। সম্প্রতি ছাত্রীটি অসুস্থ হয়ে পড়লে তার বাবা-মা ডাক্তারের কাছে নিয়ে যায়।

গত ২৭মে বেলকুচি উপজেলা সদরে একটি হাসপাতালে মেয়েটির আলট্রাসনোগ্রাফি করা হলে রিপোর্টে ৫ মাসের গর্ভবতী বলে উল্লেখ করা হয়েছে। এ ঘটনা জানাজানি হলে স্কুল এবং এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয় এবং দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয়ে ওঠে এলাকা।

আজ শনিবার দুপুরে স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ বিদ্যালয় থেকে শিক্ষক নুরুজ্জামানকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আগামীকাল আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে বলে জানিয়েছেন ওসি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com