বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

মান্দায় মসজিদের দানের টাকা নিয়ে সংঘর্ষ ।। মারপিটে আহত একজনের মৃত্যু

  • আপডেট টাইম : শনিবার, ৬ জুন, ২০২০
  • ২৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দা উপজেলার বাদলঘাটা উত্তরপাড়া মসজিদের দানের টাকা ঘোষণা দেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে আহত তোফাজ্জল হোসেন (৪০) মারা গেছেন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার  ভোরে মারা যান তিনি। নিহত তোফাজ্জল হোসেনের সহোদর মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মকলেছার রহমান একই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

খতকাল শুক্রবার জুমার নামাজের পর সংঘর্ষের এ ঘটনায় নিহতের ছোটভাই হেলাল হোসেন বাদী হয়ে প্রতিপক্ষের আব্দুল জলিলসহ ছয়জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর অভিযান চালিয়ে আব্দুল জলিল ও তার পুত্রবধূ নার্গিস বেগমকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে আহত তোফাজ্জল হোসেনের মৃত্যুর সংবাদ শনিবার সকালে এলাকায় ছড়িয়ে পড়লে গ্রামবাসি একত্রিত হয়ে আব্দুল জলিলের বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ করে।

সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ ওই বাড়িতে অবরুদ্ধ অবস্থায় থাকা আব্দুল জলিলের পুত্রবধূ নার্গিস বেগমসহ তার দুই শিশু সন্তানকে উদ্ধার করে। বর্তমানে ওই বাড়িতে পুলিশ মোতায়েন রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। গ্রেফতার দুইজনকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, মান্দা উপজেলার ইউনিয়নের বাদলঘাটা উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়নকল্পে স্থানীয় দুইব্যক্তি ৮শ টাকা দান করেন। জুমার নামাজ শেষে মুসল্লিদের অবহিত করতে দানের এ টাকার ঘোষণা দেন মসজিদ কমিটির সেক্রেটারি মকলেছার রহমান।

নামাজ শেষে বাড়ি ফেরার পথে গ্রামের আব্দুল জলিলের ছেলে শাকিল হোসেন সেক্রেটারি মকলেছার রহমানকে লাঞ্ছিত করেন। এনিয়ে দুই পরিবারের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে মকলেছার রহমান (৪২) ও তোফাজ্জল হোসেন (৪০) গুরুতর জখম হন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com