শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি ।। যুবক গ্রেপ্তার

  • আপডেট টাইম : রবিবার, ৭ জুন, ২০২০
  • ২৬৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর সাপাহারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করায় এক যুবকে গ্রেপ্তার করছে পুলিশ।

আটককৃত যুবকের নাম মেহেদী মাসুদ (২৭), সে আশড়ন্দ কাটনি পাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা ছিল। মামলার পর থেকেই পলাতক ছিল মেহেদী মাসুদ।

পুলিশ জানায়, গত ১২ই মে মেহেদী তার ফেসবুক আইডি থেকে জাতির জনক ও  প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি

 করে।

এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা ও দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করে পাতাড়ী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সাইদুর রহমান ও ছাত্রলীগ নেতা মোফাচ্ছের হোসেন সাদ্দাম। এর পর থেক পলাতক ছিল মাসুদ। 

পরে ডিজিটাল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে মেহেদী মাসুদের লোকেশন ট্রাক করে শনিবার রাতে সাপাহার বাজার থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাই জানান, জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তিকারী পলাতক আসামি  মেহেদী মাসুদকে আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে ইতিমধ্যে থানায় একটি মামলাও হয়েছে। প্রচলিত নিয়মে আসামিকে আজ রবিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে বঙ্গবন্ধু ও  প্রধানমন্ত্রী নিয়ে কটূক্তিকারী  মেহদী মাসুদের দ্রুত বিচার দাবি করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন  স্থানীয়  দলীয় নেতাকর্মীরা এবং তাদের  মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করতেও  দেখা গেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com