বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

কুড়িগ্রামে পুত্র হত্যার প্রধান আসামী পিতা গ্রেফতার

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৬২ দেখা হয়েছে
আইকন ফাইল ফটো।

 কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাটে আলোচিত স্কুল শিক্ষক আহসান হাবিব সানু হত্যার প্রধান আসামী আব্দুল হাই ঝুনুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরবেলা তাকে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার সড়কঘাট এলাকা থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়,গত ১মে’২০২০ রাজারহাট উপজেলা সদরের চাঁন্দামারী ঝাঁকুয়াপাড়া গ্রামের স্কুল শিক্ষক আহাসান হাবিব সানু (৩৫) কে তার পিতা আব্দুল হাই ঝুনু সহ অন্য দুই আসামী পারিবারিক শত্রুতার জের ধরে পিটিয়ে হত্যা করে। এরপর থেকে ঝুনু সহ মামলার অন্যান্য আসামীরা পলাতক ছিল।

এরই মধ্যে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার ভোরে রাজারহাট থানা পুলিশের একটি টিম জয়দেবপুর থানা পুলিশের সহযোগিতায় উক্ত স্থান থেকে তাকে গ্রেফতার করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ রাজু সরকার উক্ত মামলার প্রধান আসামী আঃ হাই ঝুনুকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান,অন্যান্য আসামীদেরকেও গ্রেফতারে পুলিশি প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com