বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার বিরোধী দলের ওয়াকআউটকে বাহানা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি

রৌমারী সীমান্তে দুইজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি

  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ২৫৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ৮৪০ পিস ভারতীয় ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে বিজিবি।

৩৫ বিজিবি, জামালপুরের অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদ জানান, আজ রোববার  ভোরে রৌমারী উপজেলার বড়াইবাড়ী বিওপি’র হাবিলদার মোঃ আব্দুর রহিম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব দুবলাবাড়ী এলাকায় গমন করে ওঁত  পেতে থাকে।

টহলদল ২জন লোককে নদীর পাড় দিয়ে আসতে দেখে চ্যালেঞ্জ করলে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার সময় মোঃ ফয়জল হককে ৮৪০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ১,৫০০/- টাকাসহ আটক করতে সক্ষম হয়।

পরবর্তীতে আটককৃত আসামীর দেয়া তথ্য অনুযায়ী সকালে তার সাথে থাকা মোঃ ফরিদ মিয়াকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক কারবারি মোঃ ফয়জল হক (৩৫), পিতা-মোঃ হজরত আলী, গ্রাম-পূর্ব দুবলাবাড়ী এবং মোঃ ফরিদ মিয়া (৫০), পিতা-মৃত মজিদ আলী, গ্রাম- বকবান্দা উভয়ের পোষ্ট-যাদুরচর, উপজেলা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম।

আটককৃত মাদক কারবারিদেরকে ইয়াবাসহ রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com