শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার :আইনমন্ত্রী সরকার ফ্যাসিজমের দিকে এগিয়ে যাচ্ছে: গোলাম পরওয়ার

মানিকগঞ্জের আরিচাঘাটে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২০
  • ২৭০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে শিবালয় উপজেলার আরিচা ঘাট এলাকায় সড়ক ও জনপথ বিভাগের (সওজ) অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার সকাল থেকে দিনব্যাপী মানিকগঞ্জ সড়ক বিভাগের রাস্তার দু’পাশের জায়গা উদ্ধারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন  সওজের যুগ্নসচিব ও আইন কর্মকর্তা মাহবুবুর রহমান ফারুকী।

এ সময় মানিকগঞ্জ সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গাউস-উল-হাসান মারুফ, উপ-বিভাগীয় প্রকৌশলী আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ সড়ক বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার গাউস-উল-হাসান মারুফ বলেন, আরিচা লঞ্চ ঘাট এলাকার ড্রেন নির্মান এবং উন্নয়ন কাজের স্বার্থে আমাদের এই উচ্ছেদ অভিযান। উচ্ছেদ অভিযানের আগে তাদেরকে সর্তকতা নোটিশ প্রদান ও মাইকিং করা হয়েছিল।

এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেয়নি তাদের স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ অভিযানে আরিচা ঘাট এলাকার অবৈধ ২০টি দোকান-পাট, ঘর-বাড়ি উচ্ছেদ করা হয়।

তিনি আরো জানান, রাস্তা প্রশস্তকরণ ড্রেন নির্মাণের কাজের জন্য সড়কের দুই পাশে সকল ধরণের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

তবে এর আগে অনেকবার সড়ক ও জনপদের রাস্তা দখলকারীদের উচ্ছেদের নোটিশ দিলেও তারা নিজেরা সড়ক ও জনপদের রাস্তা ছেড়ে না দেয়ায় সর্বশেষ এই অভিযান পরিচালনা করেন সড়ক ও জনপথ বিভাগ।উচ্ছেদ অভিযানে পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী, পল্লী বিদ্যুৎ এবং নিরাপদ সড়ক চাই সংগঠনের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com