শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে বিট পুলিশিং কার্যক্রম শুরু

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৩৫৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে শুরু হয়েছে বিট পুলিশিং কার্যক্রম। অপরাধ নির্মূল ও মানুষের ছোটখাট সমস্যার সমাধান করা, আইন শৃঙ্খলা রক্ষা ও পুলিশকে মানুষের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার লক্ষে এই বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।

শনিবার দুপুরে গঙ্গাধরপট্টি এলাকায় মানিকগঞ্জ পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের এই কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান।

এসময় অন্যান্যের মধ্যে সদর থানার পরিদর্শক (তদন্ত) হানিফ সরকার, সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আব্দুর রউফ, পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর রতন মজুমদার, থানার সেকেন্ড অফিসার এসআই হারেস শিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রকিবুজ্জামান জানান, পুলিশের কার্যক্রম আরো জনমুখী ও জনবান্ধব করে গড়ে তোলার জন্য এই কার্যক্রম পরিচালিত হবে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ড ও প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম চালু করা হবে। থানার একজন এসআই, এএসআই স্থানীয় জনপ্রতিনিধির সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডে এবং উপজেলার প্রতিটি ইউনিয়নে একইভাবে এই কার্যক্রম পরিচালিত হবে।

তিনি আরো জানান, এতে করে স্থানীয় ছোট খাট সমস্যা, বিবাদ, সাধারন ডাইরীকরণ বিট পুলিশের কার্যালয়ে সমাধান করা হবে। তাছাড়া বিট পুলিশিং কার্যালয়ে সেই সমস্যা সমাধান না হলে তা থানায় স্থানান্তর করা হবে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com