বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

আইসোলেশন থেকে অক্সিজেন সিলিন্ডারের ফ্লো মিটার চুরি ॥ কর্মচারীসহ তিনজন গ্রেফতার

  • আপডেট টাইম : শনিবার, ২০ জুন, ২০২০
  • ২২৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া : বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল আইসোলেশন ইউনিট থেকে অক্সিজেন সিলিন্ডারের দুটি ফ্লো মিটার চুরির অভিযোগে কর্মচারিসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার শহরের একটি ক্লিনিক থেকে চুরি হওয়া দুটি মিটার উদ্ধার করা হয়েছে।

গ্রেফতার তিনজন হলো হাসপাতালের পরিচ্ছতাকর্মী শহরের ঠনঠনিয়া এলাকার হীরা লাল (৪০), শহরে শান্ত পলি ক্লিনিকের ব্যবস্থাপক শিবগঞ্জের দহিলা গ্রামের ফেরদৌস আলম (৪০) ও একই ক্লিনিকে কর্মচারি শাজাহানপুরের পারটেখুর গ্রামের ঠান্ডু মিয়া (৫০)।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শফিক আমিন কাজল জানান, কোভিড ওয়ার্ডে ভর্তি এক চিকিৎসকের অক্সিজেন নেওয়ার কথা বলে নার্সদের কাছে পরিচ্ছন্নতাকর্মী হীরালাল একটি ফ্লো মিটার চেয়ে নেন।  এছাড়া অপর একটি ওয়ার্ডের নার্সদের কাছে আরেকটি ফ্লো মিটার নেন।

এরপর হীরা লাল মিটার দুটি বাহিরের একটি ক্লিনিকে বিক্রি করে দেন।

এছাড়া অক্সিজেনের একটি খালি সিলিন্ডার চুরির চেষ্টা করা হয়েছিল। সেটা হাসপাতালের পাশে পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে।

ডা. শফিক আরো জানান, হীরা লাল এর আগেও কিছু জিনিসপত্র চুরি করেছেন।

তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দুটি ফ্লো মিটার ক্লিনিকে বিক্রির কথা স্বীকার করে। এ ব্যাপারে শুক্রবার রাতে সদর থানায় মামলা করা হয়।

সদর থানার এসআই খোরশেদ আলম জানান, শনিবার দুপুরে হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী হীরা লালকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করে।

পরে তার স্বীকারোক্তিতে শহরের ঠনঠনিয়া এলাকায় শান্ত পলি ক্লিনিকে অভিযান চালিয়ে দুটি ফ্লো মিটার উদ্ধার করা হয়। এরপর এসব তিন হাজার টাকায় কেনার অপরাধে ক্লিনিকের ব্যবস্থাপক ফেরদৌস আলম ও একই ক্লিনিকে কর্মচারি ঠান্ডু মিয়াকে গ্রেফতার করা হয়। পরে তিনজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com