বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামুলক কর্মসূচি নিয়েছে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পালক।
এসব কর্মসূচির মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক বিতরণ, রেড জোন এলাকাগুলোতে সচেতনতামুলক প্রচার-প্রচারণা করা ও বৃক্ষরোপণ করা।
বৃহস্পতিবার সকালে জেলা হাসপাতাল প্রাঙ্গণে এইসব কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম ফেরদৌস।
স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন পালক এবং বেসরকারি গবেষণামূলক প্রতিষ্ঠান বারসিক এই কার্যক্রম পরিচালনা করছে।
কার্যক্রম উদ্বোধনের সময় পুলিশ সুপার রিফাত রহমান, সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ, জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: আরশ্বাদ উল্লাহ, পরিবেশ আন্দোলন কর্মী এডভোকেট দীপক কুমার ঘোষ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, পালকের যুগ্ন আহবায়ক খোন্দকার খালেকুজ্জামান এবং বারসিকের আঞ্চলিক সমন্বয়ক বিমল রায় উপস্থিত ছিলেন।
করোনা প্রতিরোধমূলক কার্যক্রমের পাশাপাশি প্রতিষ্ঠানের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচিও পালন করা হচ্ছে।