বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সুন্দরব‌নে র‍্যাবের অ‌ভিযানে ৩ জন ক্রসফায়ারে নিহত; দস্যুতায় কেউ পার পাবে না: ডি‌জি র‍্যাব

  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ৩৩৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা : সুন্দরব‌নে নতুন ক‌রে দস্যুতায় নে‌মে র‍্যাবের সা‌থে বন্দুকযু‌দ্ধে ৩ জন নিহত হ‌য়ে‌ছে।

এসময় আরও দুইজন দস্যু আটক  ও দুইজন জে‌লে‌কে উদ্ধার করা হয়। তা‌দের কাছ থে‌কে ৫‌টি  আগ্নেয়অস্ত্র, ৩৩ রাউন্ড গু‌লি, দেশী অস্ত্র, দস্যুতায়  ব্যবহার্য অন্যান্য মালামাল ও ট্রলার জব্দ করা হ‌য়ে‌ছে।

সুন্দরব‌নের সাতক্ষীরা রে‌ঞ্জের মাম‌দো নদী, মালঞ্চ নদী, খোপড়াখালী নদী ও ফি‌রি‌ঙ্গি নদী এলাকায় এ অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

গত ২৫ জুন রাত থে‌কে আজ ২৮জুন ভোর পর্যন্ত অ‌ভিযান চালায় র‍্যাব। আজ ২৮ জুন (র‌বিবার) দুপুর সা‌ড়ে ১২টায় খুলনার র‍্যাব ৬ কার্যাল‌য়ে এক প্রেস ব্রিফিং‌য়ে র‍্যাবের নব‌নিযুক্ত মহাপ‌রিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন  এই তথ্য জা‌নিয়ে‌ছেন।

নিহত নতুন দস্যুরা হলো, সাতক্ষীরার হরদহ এলাকার মোঃ লুৎফ‌রের ছে‌লে শ‌রিফুল ইসলাম (২৪), আশাশু‌নি উপ‌জেলার বসুখালীর মৃত জামাত আলীর ছে‌লে হা‌বিবুর রহমান (২৪) ও অজ্ঞাত (২৫)একজন। এছাড়া আটক অপর দুইজ‌নের নাম প‌রিচয় এখ‌নো পাওয়া যায়‌নি।

প্রেস ব্রিফিং‌য়ে উপ‌স্থিত ছি‌লেন, র‍্যাবের অ‌তি‌রিক্ত মহাপরিচালক (অপস) ক‌র্নেল তোফা‌য়েল মোস্তফা স‌রোয়ার, র‍্যাব ৬এর অ‌ধিনায়ক ‌লেঃ ক‌র্নেল রও‌সোনুল ফি‌রোজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

র‍্যাব মহাপ‌রিচালক ব‌লেন, সুন্দরব‌নে নতুন ক‌রে দস্যুতায় নামার চেষ্টা কর‌লে তা‌দের প‌রিন‌তি এরকম হ‌বে। আমা‌দের গো‌য়েন্দা নজরদা‌রির হাত থে‌কে কেউ পার পা‌বেনা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com