শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

নওগাঁয় র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও গাঁজাসহ আটক দুইজন

  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ২৪১ দেখা হয়েছে

নওগাঁ সংবাদদাতা: র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল নওগাঁর রাণীনগরে অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিল ও দুই কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে।

আজ বুধবার  সকালে উপজেলার একডালা ইউনিয়নের বনমালীকুড়ি গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধারসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, নওগাঁর ধামুইরহাট উপজেলার জাহানপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুর রাজ্জাক (৩৮) এবং জয়পুরহাট সদর থানার জগদীশপুর গ্রামের জয়নাল মন্ডলের ছেলে মজনুর রহমান (৩৯)।

সিপিসি-২ নাটোর র‍্যাব ক্যাম্পের উপ-পরিচালক আব্দুর রশিদ জানান, রাণীনগর উপজেলার বনমালীকুড়ি এলাকায় মাদক কারবারিরা মাদক বেচা কেনা করছে,  এমন সংবাদের ভিত্তিতে নাটোর র‍্যাব ক্যাম্পের কোম্পানী কোমান্ডার এএসপি রাজিবুল আহসানের নেতৃত্বে একটি অপারেশন দল অভিযান চালায়।  

অভিযান চালিয়ে ৪৮ বোতল ফেন্সিডিল, দুই কেজি গাঁজা, একটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড ও দুইটি মেমোরি কার্ড উদ্ধারসহ আব্দুর রাজ্জাক ও মজনুর রহমানকে আটক করা হয়।

এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন তিনি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com