শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন : রিজভী লংমার্চে বাধা দিলে জনরোষের মুখে পড়তে পারে সরকার: গোলাম পরওয়ার জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা জানুয়ারিতে ২ পর্বে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিমানমন্ত্রীর রেঞ্জ রোভারের বিরুদ্ধে দুই মামলা জ্বালানিখাত স্বনির্ভর করতে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে ৯ দফা দাবি জামায়াতের প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়া-খালেদার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা আজ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয় বেতনস্কেল অনুমোদন ।। সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা স্বাধীন বাংলাদেশে আর কোনো ‘আয়নাঘর’ থাকবে না: রাষ্ট্রপতি

নওগাঁয় কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ ।। আটক ১

  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২৩৬ দেখা হয়েছে
ফাইল ফটো।

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর ধামইরহাটে প্রেমের প্রস্তাব প্রত্যাখান করায় গভীর রাতে ঘরে প্রবেশ করে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

এ সময় ওই ছাত্রীর চিৎকারে বাড়ির লোকজন ও  প্রতিবেশীরা ছুটে এসে আরিফুল ইসলাম (১৯) নামে এক যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছে।

এই ঘটনায় ওই ছাত্রীর মা শনিবার (১৮ জুলাই) দুপুরে অভিযুক্ত যুবককে আসামি করে থানায় মামলা করলে পুলিশ বিকেলে আরিফুলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে।

গ্রেফতারকৃত আরিফুল ধামইরহাট উপজেলার রুপনারায়ণপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. আবদুল মমিন জানান, জগদল আদিবাসি স্কুল এন্ড কলেজে একাদশ শ্রেণির ছাত্রীকে বেশ কিছুদিন ধরে আরিফুল প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল।

সর্বশেষ শুক্রবার আবারও প্রেমের প্রস্তাব দেয় আরিফুল। এ সময় ওই ছাত্রী আরিফুলের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

আরিফুল ওইদিন রাত সাড়ে ১২টার দিকে ছাত্রীর ঘরে প্রবেশ করে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় মেয়ের চিৎকারে তার মাসহ প্রতিবেশীরা এগিয়ে এসে আরিফুলকে আটক করে।

ওসি বলেন, এই ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।



ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com