শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন

বিএনপি রেল যোগাযোগ বন্ধ করতে চেয়েছিলঃ প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯
  • ৭০৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনসঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যে বিগত বিএনপি সরকার আন্তর্জাতিক সংস্থার নির্দেশনা মেনে দেশের রেল-যোগাযোগ ব্যবস্থা বন্ধ করতে চেয়েছিল।

প্রধানমন্ত্রী বুধবার রাজধানীতে তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে  ভিডিও কনফারেন্সের  মাধ্যমে এই প্রথম ঢাকা কুড়িগ্রামের মধ্যে সরাসরি ইন্টারসিটি রেল সার্ভিস ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ উদ্বোধনকালে এই মন্তব্য করেন।

শেখ হাসিনা   বলেন ‘কোন কোন আন্তর্জাতিক সংস্থার নির্দেশনা ছিল যে কোনটা লাভবান না সেটা বন্ধ করে দাও। ঠিক তেমনিভাবেই এই নির্দেশনায় রেল যোগাযোগটাকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার জন্য অনেকগুলো রেল স্টেশন বন্ধ করে দেয় (বিএনপি সরকার)’।

 প্রধানমন্ত্রী  বলেন ‘যেহেতু লাভ হয় না সেই জন্য আর চলবে না । এই ধরণের একটা নীতি নিয়েছিল বিএনপি ক্ষমতায় থাকতে এবং তারা সে ধরনের কিছু পদক্ষেপও নেয়। লাভজনক ছিল না বলে যারা এটাকে (রেল) বন্ধ করতে চেয়েছিল আমরা আজকে তাদের দেখাতে চাই যে রেলকে লাভজনক করা যেতে পারে ও উন্নত করা যেতে পারে’।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com