বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী সার ডিলার নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের অপারেশন ক্লিন হার্টের মতো অভিযান চালানোর পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

তক্ষক কেনাবেচা চক্রের ৬ সদস্য আটক

  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ২৮৯ দেখা হয়েছে
আইকন আটক

বাংলা হেডলাইনস নওগাঁ : নওগাঁর মান্দায় তক্ষক (গেকোনিডি গোত্রের গিরগিটি প্রজাতি) বেচাকেনা চক্রের ৬ সদস্যকে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মৈনম ইউনিয়নের মংলাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে আগত চার ব্যক্তিকেও হেফাজতে নেয় পুলিশ। 

আটককৃতরা হলেন, মান্দার মৈনম ইউনিয়নের মংলাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুস সালাম সরদার (৫৫), কুমিল্লার চান্দিনা উপজেলার কুচুটি গ্রামের ইয়াছিন মিয়ার ছেলে এরশাদুল্লাহ (৪৮), নাটোর জেলার সিংড়া উপজেলার গোড়াতনপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে হাসান ইমাম (৩২), শেরকৈ গ্রামের আবুল কালামের ছেলে ছানোয়ার হোসেন (৩৫), ইটানী গ্রামের সুজন কুমার (৩০) ও রানীনগর গ্রামের ইব্রাহীম আলীর সবুজ (৩০)। 

তবে পুলিশের দাবি, নাটোরের সিংড়া উপজেলার চার ব্যক্তি কোরবানির গরু কিনতে এসে প্রতারনার শিকার হন। তাদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। 

স্থানীয়রা জানান, মান্দা উপজেলার মংলাপাড়া গ্রামের প্রতারক চক্রের গডফাদার এনামুল হক, আটককৃত আব্দুস সালাম ও কুমিল্লার চান্দিনা উপজেলা এরশাদুল্লাহ একটি তক্ষক বিক্রির কথা বলে সিংড়ার হাসান ইমাম, ছানোয়ার, সুজন ও সবুজকে ডেকে নেন। তাদের নিকট থেকে ৫০ হাজার টাকাও নেয়া হয়।

কিন্তু তক্ষক না দিয়ে টালবাহানা শুরু করলে আগতরা পুলিশের স্মরণাপন্ন হন। পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সালাম ও এরশাদুল্লাহকে আটকসহ আগত সিংড়া উপজেলার চার ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ। 

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) তারেকুর রহমান সরকার জানান, ‘সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের দুই সদস্য আব্দুস সালাম ও এরশাদুল্লাহকে আটকসহ আগতদের হেফাজতে নেয়া হয়।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com