বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বেলকুচি পৌর এলাকার শেরনগর মডেল স্কুল মাঠে ২০০ অসহায় বন্যার্তদের মাঝে এই ত্রাণ সামগী বিতরণ করা হয়।
স্কুলের সভাপতি হাজী মজিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি থানার ওসি বাহা উদ্দিন ফারুকী। বগুড়া টিএমএসএস’র ডোমেইন প্রধান রেজাউল করিম, সহকারী ডোমেইন প্রধান আব্দুল মোতালেব, ইসাহক আলী, স্থানীয় প্রেসক্লাবের সাধারন সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, প্রধান শিক্ষক রেজা মো: আমিনসহ টিএমএসএস এর বিভিন্ন স্তরের কর্মকতাবৃন্দ উপস্থিত ছিলেন।