শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মনিকগঞ্জে হতদরিদ্র পরিবারের মাঝে সিসিডিবির ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৩ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে করোনা মোকাবেলা ও বন্যা পরবর্তী সময়ে অসহায় হত- দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে সিসিডিবি-সিপিআরপি।

মানিকগঞ্জের শিবালয় ও সিংগাইর উপজেলায় সিসিডিবির দরিদ্র সাড়ে তিনশ পরিবারের মাঝে ১০ কেজি চাল, দুই কেজি ডাল, এক লিটার তেল, এক কেজি লবণ ও একটি সাবান বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ করেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম রুহুল আমিন রিমন।

এসময় সিসিডিবির এরিয়া ম্যানেজার রুহী রহমান, উলাইল ইউনিয়ন পরিষদেও চেয়ারম্যান আনিছুর রহমান, শিবালয় উপজেলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি সুভাষ মজুমদার, সিসিডিবি কর্মকর্তা রিংকু ডি পলিকার্পসহ সাংবাদিক ও গণমান্য  ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সিসিডিবির এরিয়া ম্যানেজার রুহী রহমান বলেন, করোনা মোকাবেলায় এর আগেও সরকারের সঙ্গে সমন্বয় করে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছিল। তৃতীয়বারের মত এবারও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

এছাড়া সিসিডিবি শিক্ষার উন্নয়নে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ, কৃষি উন্নয়নে বায়োচারের ব্যবহারসহ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গাছ রোপন কর্মসূচি পালন করেছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com