সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
বিদ্যুৎ-গ্যাস সমস্যা সমাধানে সর্বনিম্ন ২ বছর লাগবে: অর্থমন্ত্রী খালেদা জিয়া বাংলাদেশের ভাগ্যের সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন: মির্জা ফখরুল বিএনপির স্থায়ী কমিটিতে রিজভী-আমানসহ ৪ নতুন সদস্য তারেক রহমান আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যুর ঘটনায় তদন্ত করে ব্যবস্থা: অর্থমন্ত্রী প্রার্থী বাছাইয়ে সচিবালয়ে বিএনপির বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন মির্জা ফখরুল বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির বৈঠক।। চূড়ান্ত হবে রাষ্ট্রপতি প্রার্থী সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড দলীয় সিদ্ধান্তের বাইরে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ

রাঙ্গামাটিতে আহলে সুন্নাতের নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৩১৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি ; হেফাজতের অর্ন্তদ্বন্দ্ব ধামাচাপা দিতে আহলে সুন্নাত   নেতাকে প্রহসনমুলকভাবে গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে মুফতি আলাউদ্দিন জিহাদীকে মুক্তি দেয়া না হলে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুশিয়ারি দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাঙ্গামাটি প্রেসক্লাবের সামনে আহলে সুন্নাত ওয়াল জমা’আত রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির ঘন্টাব্যাপী মানববন্ধনের বক্তারা এই হুশিয়ারী দেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, আহলে সুন্নাত রাঙ্গামাটি জেলা সমন্বয় কমিটির সদস্য সচিব এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবসেনার সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব মো: আখতার হোসেন চৌধুরী, পৌর কাউন্সিলর মিজানুর রহমান বাবু, জাতীয় ইমাম সমিতি রাঙ্গামাটি জেলা সভাপতি মাওলানা ক্বারী ওসমান গণি চৌধুরী, জেলা গাউছিয়া কমিটির সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, বনরূপা জামে মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী মাওলানা সুলতানমাহমুদ আল ক্বাদেরী, তৈয়বিয়া পাহাড় জামে মসজিদের খতিব মাওলানা রেজাউল করিম প্রমুখ।

অনুষ্ঠান পরিচালনা করেন রাঙ্গামাটি জেলা যুবসেনার প্রচার সম্পাদক মো: ইব্রাহিম জাবেদ।

মানববন্ধন চলাকালে বক্তারা আরো বলেন, হেফাজত আমির আহমদ শফির মৃত্যু তার অনুসারীদের অন্তদ্বন্দ্বের কারণে হয়েছে যা তারা নিজেরাও একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে।

কিন্তু এ ঘটনাকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য নিরাপরাদ সুন্নী আলেমকে মিথ্যা মামলায় গ্রেফতার করে হয়রানি করা হচ্ছে।

অবিলম্বে আহলে সুন্নাত নেতা মুফতি আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবি জানান বক্তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা ইসলামী ফ্রন্টের সাধারন সম্পাদক আলহাজ্জ সাব্বির আহমদ ওসমানী, জেলা গাউছিয়া কমিটির সদস্য হাজী মো: নাছির উদ্দিন, জেলা যুবসেনার সভাপতি মোঃ আলী খাঁনও জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ ইসমাঈল হোসেন মুন্না প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com