শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে নানা আয়োজনে শেখ হাসিনার জন্মদিন পালন

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৫২৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জে দোয়ার মাহফিল, কেককাটা কর্মসূচি গাছের চারা বিতরণসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী জাহিদ মালেকের আয়োজনে মানিকগঞ্জে শেখ হাসিনার ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার সন্ধ্যায় সদর উপজেলার গড়পাড়াস্থ শুভ্র সেন্টারে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে মোবাইল ফোনের মাধ্যমে বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বক্তব্যে তিনি বলেন, আজ বঙ্গবন্ধুকন্যা মানবতার নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ জন্মদিন। তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে জায়গা করে নিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন আপনার সকলেই মানবতার নেত্রীর জন্য প্রাণভরে দোয়া করবেন। আগামী দিনগুলিতে যেন তিনি বাংলাদেশকে বিশ্বের একটি অন্যতম দেশে রূপান্তর করতে পারেন।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসরাফিল হোসেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক লিয়াকত আলী ভান্ডারি, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, জেলা পরিষদ সদস্য শামীম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ইরাদ কোরাইশী ইমন।

আলোচনা সভা শেষে কেককাটা, মিষ্টি বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এর আগে মানিকগঞ্জে পৌর আওয়ামী লীগের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে বাসষ্ট্যান্ডে পৌর আওয়ামী লীগের কার্যালয়ে পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সাধারন সম্পাদক ও জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো: জাহিদুল ইসলাম জাহিদের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, ডায়বেটিক সমিতির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সুলতানুল আজম খান আপেল ও পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহিদুল ইসলাম মাহিদ বক্তব্য রাখেন।  

আরও বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক মো: জুলফিকার রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাড: দিলীপ কুমার রাজবংশী, জেলা জাতীয় শ্রমিক লীগের সাবেক সহ সভাপতি মোস্তফা কামাল, আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম খোকনসহ পৌরসভার ৯ ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার,তার পরিবারসহ সকল নেতাকর্মীদের দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে অতিথিবৃন্দরা কেক কেটে শেখ হাসিনার জন্মদিন পালন করে।

মানিকগঞ্জ সদর উপজেলার দিঘী ইউনিয়নে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের মানিকগঞ্জ জেলার প্রধান পৃষ্ঠপোষক ও জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা লুৎফর রহমান যুবায়েরের আয়োজনে জন্মদিন উপলক্ষ্যে ওয়ার্ডে ওয়ার্ডে গাছ রোপণের জন্য চারা বিতরণ করা হয়েছে।

এছাড়া শেখ হাসিনার জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং খাবার বিতরণ করা হয়।

উপজেলার নতুন বসতি এলাকার নিজ বাসভবনের সামনে এই অনুষ্ঠানে ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নুরুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মুক্তিযোদ্ধা বজলুর হক ইনু, জেলা শ্রমিক লীগের সহসভাপতি মোস্তফা কামাল, জেলা শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোহাম্মদ খান শামীম, সদর উপজেলার মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সালমা আক্তার ও দিঘী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম।

বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ও দিঘী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: জহিরুল ইসলাম ওহাব, সাংগঠনিক সম্পাদক শামীম খান, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সাটুরিয়া উপজেলার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সদরের যুগ্ম সাধারন সম্পাদক মো: শিহাব, দিঘী ইউনিয়নের সকাল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বক্তব্য রাখেন।

দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com