শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানিকগঞ্জে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ২৪৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : মানিকগঞ্জের ঘিওরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সহকর্মীরা।

বুধবার দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে যৌথভাবে মানিকগঞ্জ প্রেসক্লাব ও বাংলাদেশ সাংবাদিক সমিতি জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

ঘন্টাব্যাপী এই মানবন্ধনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মিহির, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক শাহজাহান বিশ্বাস, হামলার শিকার মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীল আলম বিশ্বাস ও সাবেক যুগ্ম-সম্পাদক শাহানুর ইসলাম অংশগ্রহণ করে।

আরও যোগ দেন সহকারী সম্পাদক বিএম খোরশেদ, সাবেক সহকারী সম্পাদক শহিদুল ইসলাম সুজন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আশরাফুল আলম লিটন, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিপন আনছারী, দপ্তর সম্পাদক ও হামলার শিকার আকরাম হোসেন, প্রথম আলো পত্রিকার প্রতিনিধি আব্দুল মোমিন, সময় টেলিভিশনের প্রতিনিধি ও হামলার শিকার ইউসুফ আলী, দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, সাটুরিয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক সোহেল রানা খান,

ঘিওর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রামপ্রসাদ সরকার দীপু ও শিবালয় উপজেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক নিরঞ্জন সূত্রধরসহ সাত উপজেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের ওপর হামলাকারী এলাকার চিহিৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী।বিগত সময়ে মাদক মামলায় আটক হয়ে জেলও খেটেছেন। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে এলাকাবাসী অতিষ্ঠ। যুবসমাজ ধ্বংসের পথে।

এইসব চিহিৃত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসুচির হুমকিও  দেন সাংবাদিক নেতারা।

উল্লেখ্য, রবিবার (২৭ সেপ্টেম্বর)সকাল সাড়ে ১১টায় ঘিওর উপজেলার পয়লা ইউনিয়নের বড়কুষ্টিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ওই বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশপ্রহরী মো: জাফরকে বহিষ্কারের দাবিতে আয়োজিত মানব বন্ধনের সংবাদ সংগ্রহকালে অভিযুক্ত নৈশ প্রহরী মো. জাফর, পয়লা ইউনিয়ন যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক রেজা মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল এবং তাদের সহযোগিরা সংবাদ কর্মীদের ওপর হামলা করে এবং ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।

এই ঘটনায় হামলার শিকার সংবাদকর্মীদের পক্ষে জাহাঙ্গীর আলম বিশ্বাস বাদী হয়ে রেজা মন্ডল. আব্দুল কুদ্দুস ও মো: জাফরের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে ঘিওর থানায় মামলা করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com