বাংলা হেডলাইনস মানিকগঞ্জ : ‘মুজিববর্ষের অঙ্গীরকার, সড়ক হবে সংস্কার’ এই শ্লোগানে মানিকগঞ্জে মাসব্যাপী গ্রামীণ সড়ক রক্ষনাবেক্ষনের কর্মসূচি নিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ (এলজিইডি)।
বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জ এলজিইডি প্রাঙ্গনে এই কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুশীল কুমার দাস।
এসময় মানিকগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ফজলে হাবিব, সিনিয়র সহকারি প্রকৌশলী একেএম আনিছুজ্জামান সহ এলজিইডির অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
মানিকগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ জানায়, এই কর্মসূচির আওতায় মানিকগঞ্জে এলজিইডির মোট ৮৪৫ কিলোমিটার পাকা গ্রামীণ সড়কের মধ্যে যে সকল সড়ক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো ২০২০-২০২১ অর্থ বছরে পর্যায়ক্রমে মেরামতের জন্য তিন ধরণের কর্মসূচি নেয়া হয়েছে।
এতে এই অর্থবছরে বরাদ্দ দেয়া হয়েছে ২৭ কোটি টাকা।
তিন ধরণের কর্মসূচীর মধ্যে নিয়মিত রক্ষনাবেক্ষন, সময়ান্তর রক্ষনাবেক্ষন ও জরুরী রক্ষনাবেক্ষন।