বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধিঃ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টায় ডেঙ্গুতে একজন যুবক মারা গেছে। যুবকটির নাম সজীব খান(২২)।
মঙ্গলবার সজীব দুপুর বারোটায় গোপালগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় এসে কেএমসিতে ভর্তি হয়।
খুলনা মেডিকেল কলেজের আরপি ডাক্তার শৈলেন্দ্র নাথ বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।
এ পর্যন্ত খুলনায় ডেঙ্গুতে ২১জন মারা গেল।