বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ জেলা পুলিশের উদ্যেগে আনন্দঘন পরিবেশে কমিউনিটি পুলিশিং ডে-২০১৯ পালিত হয়েছে।
শনিবার সকালে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। এবারের প্রতিপাদ্য ছিল “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি”। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে শহীদ এম মনসুর আলী অডিটরিয়ামে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় এমপি মোঃ হাবিবে মিল্লাত এবং বিশিষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ, পৌর মেয়র আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, আ’লীগ নেতা মোস্তফা কামাল, বিমল কুমার দাস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শফি প্রমূখ। এ সমাবেশ ও র্যালীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থীসহ জেলা পুলিশের সদস্যগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল ও প্রানবন্ত হয়ে উঠে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও পুলিশ সুপার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত চিত্রাংকন, রক্তদান, রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র
বিতরণ করেন।