বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ জুলাই সনদ নিয়ে যারা বিভ্রান্ত করছে, তারা দেশের স্বাধীনতাতেই বিশ্বাস করেনি: বগুড়ায় প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা প্রত্যাখ্যান ইরানের জ্বালানি তেলের দাম বাড়লো ।। মধ্যরাত থেকে কার্যকর বিএনপিকে ভুল থেকে বের হয়ে আসার আহ্বান জামায়াতের জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে শনিবার ঢাকায় জামায়াত জোটের ‘গণমিছিল’ ইরান যুদ্ধকে ‘ভুল’ বললেন যুক্তরাজ্যের অর্থমন্ত্রী স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু স্বৈরাচারের ভূত রয়ে গেছে : প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের হরমুজ অবরোধের মুখে উপসাগরীয় বন্দরগুলোতে হামলার হুমকি ইরানের ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়েছে : ইরানি মুখপাত্র

বগুড়ায় মুজিববর্ষে ১৭০২ পরিবারকে জমিসহ গৃহ দেওয়া হবে

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১
  • ৩৩৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া: বগুড়ায় মুজিববর্ষে এক হাজার ৭০২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে। এটা রাজশাহী বিভাগের আট জেলায় সর্বোচ্চ।

‘দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আগামী ২৩ জানুয়ারি বেলা সাড়ে ১০টায় বগুড়াসহ সারাদেশে গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন হবে।

বগুড়ার জেলা প্রশাসক জিয়াউল হক বৃহস্পতিবার দুপুরে তার কার্যালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে এ তথ্য দেন।

জেলা প্রশাসক বলেন, দেশের ৬৪ জেলায় ৬৯ হাজার ৯০৪ জন ভুমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে। যা একসাথে পৃথিবীর কোথাও হয়নি।

আশ্রায়ন প্রকল্প-২এর আওতায় বগুড়া জেলায় মোট এক হাজার ৭০২টি পরিবারকে জমিসহ গৃহ প্রদান করা হবে। এর মধ্যে মোট এক হাজার ৪৫২টি ঘর দেওয়া হবে।

সদর উপজেলায় ২৫০টি, শাজাহানপুরে ১৫টি, শেরপুরে ১৬৩টি, ধুনটে ১০১টি, সারিয়াকান্দিতে ১০৭টি, সোনাতলায় ১২৫টি, গাবতলীতে ৪৫টি, শিবগঞ্জে ১৮০টি, আদমদীঘিতে ১০০টি, দুপচাঁচিয়ায় ১৩৩টি, কাহালুতে ৭৭টি এবং নন্দীগ্রামে ১৫৬টি।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com