শনিবার, ০২ মে ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ইরানের নৌশক্তি পুরোপুরি ধ্বংস হয়নি: স্বীকার করল পেন্টাগন সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী ১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর

ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌপুলিশের ওপর হামলা

  • আপডেট টাইম : বুধবার, ৩০ অক্টোবর, ২০১৯
  • ৮২৭ দেখা হয়েছে

 

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ শিকারিদের বিরুদ্ধে অভিযানকালে নৌপুলিশের ওপর হামলা হযেছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে শিবালয়ের আলোকদিয়া চর এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

নৌপুলিশের ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আরেফ বলেন,  ভোর ৬টার দিকে পাটুরিয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলামের নেতৃত্বে যমুনা নদীর আলোকদিয়া চর এলাকায় অভিযান শুরু করা হয়।সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ ধরার অপরাধে ৩টি নৌকা থেকে ৭জন জেলেকে আটক এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ করা হয়। এক ঘন্টা অভিযানের পর একটি মাছ ধরার নৌকা আটকের চেষ্টাকালে ওই নৌকার জেলেরা লাঠি-সোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। পুলিশ সদস্যরা হামলা উপক্ষো করে তাদেরকে আটকের চেষ্টা করলে আশে পাশে থাকা আরো কয়েকটি মাছধরার নৌকা এসে পুলিশদের বহনকারী স্পীডবোট ঘিরে ফেলে। নিরাপত্তার কথা ভেবে  পুলিশ সদস্যরা সেখান থেকে পিছু সরে আসতে বাধ্য হয়।

মো. আব্দুল্লাহ আরেফ আরো  বলেন, খবর পেয়ে তিনি দ্রুত আরিচা ঘাট এলাকায় যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। ওই হামলায় কেউ তেমন আঘাত পাননি উল্লেখ করে তিনি বলেন,   জীবনের ঝুঁকি নিয়ে মা ইলিশ রক্ষায় প্রতিদিন নদীতে নৌ পুলিশ সদস্যরা টহল অব্যাহত রেখেছেন।  নৌ-পুলিশের জনবল সংকট এবং দ্রুতগামী নৌযানসহ প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে জেলেরা এই হামলা করার সাহস পেয়েছে বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, আটক জেলেদের উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাকির হোসেন বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৪ জেলেকে ৫ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা এবং অন্য ৩জনকে ১ বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com