বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের যমুনা নদীতে মা ইলিশ ধরার দায়ে ২১ দিনে ২৬১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দেশব্যাপী মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে যমুনা নদীর সিরাজগঞ্জ সদরের বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার মিলন সরকার জানান, গত ২১ দিনে ১৬৯টি অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত চালানো হয় ৬৪টি। এসব অভিযানে ২৬১ জন জেলেকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ৬৮ হাজার টাকা। ইলিশ উদ্ধার হয়েছে ১ হাজার ৫২৮ কেজি। ২০ লাখ ৫৭ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধারের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার মূল্য প্রায় ২ কোটি ৯২ লাখ টাকা। এ অভিযানে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার হোসেন ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ সহযোগিতা করেন
সরকার গত ৮ অক্টোবর মধ্যরাত থেকে ৩০ অক্টোবর মধ্যরাত পর্যন্ত মা ইলিশ ধরা, ক্রয় ও বিক্রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করে।