বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধি : করোনাভাইরাস আতংকের মাঝেও স্বাস্থ্যবিধি মেনে রাঙ্গামাটিতে জমে উঠতে শুরু করেছে ঈদ বাজার।
আজ শনিবার (১ মে) রাঙ্গামাটি শহরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে ক্রেতা সমাগম দিন দিন বাড়ছে। প্রথমদিকে মার্কেটগুলোতে ক্রেতাদের সমাগম কম থাকলেও শনিবার সকালে কাপড়ের দোকানগুলো কিছু ক্রেতার উপস্থিতি লক্ষ্য করা গেছে।
রাঙ্গামাটির বিভিন্ন মার্কেটের দোকানীরা জানান, আগামী দু একদিন পর থেকে ক্রেতা সমাগম আরো বাড়তে পারে। এখন যারা আসছে তারা অনেকেই কাপড় দেখছেন। কেউ কিনছে কেউ ঘুরে দেখছেন।
আর ক্রেতারা বলছে মার্কেটগুলোতে নতুন কাপড় আসেছে কম। তাই ঘুরে ঘুরে দেখছেন পছন্দ হলে নিয়ে যাবো।
এদিকে রাঙ্গামাটিতে যানবাহনের সমস্যার কারণে ও একমাত্র গণপরিবহন সিএনজি অটোরিক্সার ভাড়া বেড়ে যাওয়ায় লোকজনের যাতায়াত কমে গেছে। যানবাহন পুরোপুরি খুলে দেয়া হলে লোকজনের যাতাযাত বেড়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা।