শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

মানকিগঞ্জে দু:স্থ পরিবারের মাঝে স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মে, ২০২১
  • ৬১৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর সামনে রেখে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের পক্ষ থেকে মানিকগঞ্জের তিন শত দু:স্থ পরিবারকে খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে।

শুক্রবার জেলা শহরের লঞ্চঘাট এলাকা থেকে তাদের হাতে ১২ কেজি ওজনের খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জজকোর্টের পাবলিক প্রসিকিউটর আব্দুস সালাম এবং মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো: রমজান আলী।

মানিকগঞ্জ পৌর, সদর ও সাটুরিয়া উপজেলা যুবলীগ আয়োজিত এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবলীগের সাবেক সভাপতি সুদেব কুমার সাহা, মানিকগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রীজের পরিচালক ও জেলা যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক খান তুষার, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তামজীম উল্লাহ প্রধান লিল্টু, মানিকগঞ্জ পৌনসভার সাবেক কাউন্সিলর মীর জাহিদ হোসেন, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য আতিকুর রহমান জিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক রুবেল, মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি খলিলুর রহমান, সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com