রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মানিকগঞ্জ জেলা যুবদলের সভাপতি টুকু মারা গেছেন

  • আপডেট টাইম : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ৮২২ দেখা হয়েছে

মানিকগঞ্জ জেলা যুবদলের সভাপতি কাজী রায়হান উদ্দিন টুকু মারা গেছেন

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জ জেলা যুবদলের সভাপতি ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে অন্যতম নেতা কাজী রায়হান উদ্দিন টুকু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি রবিবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আজাদ হোসেন খান বলেন, কাজী রায়হান উদ্দিন টুকুসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের বিরুদ্ধে মানিকগঞ্জের সাটুরিয়া থানায় দায়েরকৃত বিস্ফোরক আইনে করা মামলায় জামিন পেতে রবিবার সকালে তিনিসহ অনেকেই হাইকোর্টে যান। সেখানে দীর্ঘ কয়েক ঘন্টা অবস্থানকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রায়হান স্ত্রী, ৭ বছরের শিশু কণ্যা, ৩ ভাই ও ৩ বোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

কাজী রায়হান উদ্দিন টুকু জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক, সরকারী দেবেন্দ্র কলেজ ছাত্র সংসদের নির্বাচিত জিএস ছিলেন।  তিনি জেলা যুবদলের সভাপতি ছাড়াও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com