রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
শোকজের সন্তোষজনক জবাব না পেলে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা : স্বাস্থ্যমন্ত্রী কৌশলগত অংশীদারিত্ব ও বাণিজ্য সম্প্রসারণে সম্মত বাংলাদেশ-তুরস্ক আদ-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: তদন্ত প্রতিবেদন ইসলামী ব্যাংক উদ্ধারে বিরোধীদল মাঠে নামতে প্রস্তুত: জামায়াত আমির জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান শপিংমল-দোকান আবারও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধের নির্দেশ মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম লিটারে ৫ টাকা বাড়ল জিয়ার আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উৎসবমুখর পরিবেশে ঈদুল আযহা উদযাপিত

মানিকগঞ্জে সড়ক পরিবহন আইনের সচেতনতামূলক সভা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৮২৬ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস মানিকগঞ্জ প্রতিনিধিঃ মানিকগঞ্জে সড়ক পরিবহন আইন-২০১৮ অবগত করতে সচেতনতামূলক  আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  দুপুরে মানিকগঞ্জ বাস টার্মিনালে এই সভার আয়োজন করে জেলা সড়ক পরিবহন মালিক সমিতি ও হাইওয়ে পুলিশ। সভায় বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক, চালকসহ নানা শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি জেলা কমিটির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান, জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি সুলতানুল আজম খান আপেল, জেলা ট্রাক চালক ও সহকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহ মাস্তান লিয়াকত আলী ভান্ডারী, জেলা পরিষদের সদস্য ও মানিকগঞ্জ আরটিএস’র সদস্য  শামীম হোসেন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ও মানিকগঞ্জ আরটিএিস সদস্য মো. জসিম উদ্দিন, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোস্তফার কামাল। 

পরিবহন মালিক সমিতির নেতা জুলফিকার আলী ও গোলড়া হাইওয়ে পুলিশের সদস্য তাহেরা বেগমের সঞ্চালনায় এই সভায় উপস্থিত ছিলেন, পরিবহন মালিক সমিতি ও  শ্রমিক সংগঠনের প্রতিনিধি, বিভিন্ন গাড়ীর চালক ও সহকারীবৃন্দ। সভায় বক্তারা, সড়ক পরিবহন আইন-২০১৮ সম্পর্কে সকলকে সচেতন হয়ে তা সঠিকভাবে মেনে চলার আহবান জানান। 

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com