বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় সোমবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরো চারজনের মৃত্যু হয়েছে। এ সময় শনাক্ত হয়েছে সর্বোচ্চ ১২৭ জন।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাব এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ৫০৪ জনের নমুনা পরীক্ষা করা হয়।
এতে ১২৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার ২৫ দশমিক ১৯ শতাংশ।
এ সময় সুস্থ হয়েছেন, ৫১ জন। মৃত্যু হয়েছে বগুড়ার জেলার চার বাসিন্দা। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪৯২ জন।
নতুন করে ১২৭ জনের করোনা শনাক্ত হওয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৫৬০ জনে। সুস্থ হয়েছে ১২ হাজার ৪৯২ জন। চিকিৎসাধীন রয়েছে ৬৯৮জন।