বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছেন, ১৫২ জন। এ নিয়ে জেলায় মোট ৩৮৬ জনের মৃত্যু হলো।
বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন মঙ্গলবার বিকালে এ তথ্য দেন।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, মঙ্গলবার দুপুর পর্যন্ত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল পিসিআর ল্যাব এবং টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৬৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আক্রান্তের হার ৪১ দশমিক ৩০ শতাংশ। এ সময়ে সুস্থ হয়েছেন, ৫৯ জন। এছাড়া বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে চার নারীসহ সাতজনের। এদের মধ্যে বগুড়ার তিনজন, পাবনা, নওগাঁ, রংপুর ও জয়পুরহাটের একজন করে।