শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

নওগাঁর বাসদ নেতা মুকুলকে স্কয়ারে ভর্তি

  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ২৩১ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস নওগাঁ প্রতিনিধি: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নওগাঁ জেলা কমিটির আহবায়ক জয়নাল আবেদীন মুকুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য তাঁকে শনিবার ঢাকার স্কায়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। জয়নাল আবেদীন মুকুল বাম গণতান্ত্রিক জোট নওগাঁ জেলা শাখার সদস্য সচিব। এছাড়া গণতান্ত্রিক অধিকার আদায়ের বিভিন্ন সংগঠনে সম্পৃক্ত রয়েছেন।

মুকুলের স্বজনরা জনান, গত কয়েক দিন ধরে শারীরীক অবস্থা স্থিতিশীল রয়েছে। ২৮ জুন সর্দি জ্বরে আক্রান্ত হন মুকুল। পরে পরীক্ষা করে তাঁর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

আক্রান্ত হওয়ার পর থেকে চিকিৎসকের পরামর্শ নিয়ে নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। শুক্রবার পর্যন্ত জ্বর না কমায় রাতে ঢাকায় নেয়া হয়। শনিবার সকালে তাঁকে স্কায়ার হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়েছে। মুকুলের দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া প্রার্থনা করেছেন তাঁর স্বজন ও সহকর্মীরা।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com