বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: বেড়েই চলছে মহামারী করোনায় সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় ৯ নারীসহ আরো ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭’শ ৫০ জন।
সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘণ্টায় ২৬৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে ৯ নারীসহ ৮৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।
আক্রান্তদের মধ্যে কাজিপুর ২৮ জন, সিরাজগঞ্জ সদরে ২২ জন, বেলকুচি ১৬ জন, উল্লাপাড়া ১১ জন, রায়গঞ্জ ৬ জন, তাড়াশ ৩ জন, কামারখন্দ ২ জন ও শাহজাদপুর উপজেলার ১ জন।
এদের মধ্যে ৪ জনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে চিকিৎসা নিতে পরামর্শ দেয়া হয়েছে। করোনা শুরু থেকে জেলায় এ পর্যন্ত ৭ নারীসহ ৩১ জনের মৃত্যু হয়েছে।