শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী দুর্নীতি বন্ধে আগে রাজনৈতিক নেতাদের সৎ হতে হবে: আইনমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযানকে নেতিবাচক বলার সুযোগ নেই: জামায়াত আমির অর্থ দিচ্ছে পালিয়ে যাওয়া স্বৈরাচার, অস্থিরতার চেষ্টা করছে একটি দল : প্রধানমন্ত্রী দল ও প্রধানমন্ত্রীকে বিব্রত করতে চাইনি, স্বেচ্ছায় পদত্যাগ করেছি: ইশরাক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে প্রধানমন্ত্রীর নির্দেশের গুঞ্জন।। মধ্যরাতে ইশরাকের ফেসবুক বার্তা শেরেবাংলা নগরে যাচ্ছে সচিবালয় কক্সবাজারে রিসোর্টে আগুন ।। নিহত ১০, একই পরিবারের ৬জন বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব চুক্তির পথে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

রাজশাহীতে পুলিশ কমিশনারের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১
  • ৩১২ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাজশাহী প্রতিনিধি: করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়া নিম্নআয়ের ও বিভিন্ন পেশাজীবীদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

রোববার রাজশাহী মহানগরীতে করোনায় কর্মহীন হয়ে পড়া বিভিন্ন পেশার ৩৫০ জনের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করলেন আরএমপির পুলিশ কমিশনার মো: আবু কালাম সিদ্দিক।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মানবিক সহায়তার অংশ হিসেবে রোববার বিকেল ৫ টার দিকে শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে স্বাস্থ্যবিধি মেনে রাজপাড়া থানা পুলিশের উদ্যোগে ৩৫০ জন অসহায়, দুঃস্থ ও কর্মহীনদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে চাউল, আটা, ডাল, লবণ ও তেল বিতরণ করা হয়।

শুভেচ্ছা উপহার বিতরণী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বলেন, করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলার সৃষ্ট পরিস্থিতিতে সমাজের কর্মহীন হয়ে পড়েছে নিম্নআয়ের ও বিভিন্ন পেশাজীবীরা। পরিবার পরিজন নিয়ে চরম খাদ্য সংকটে রয়েছে তারা।

এ সকল অসহায়, দুঃস্থ ও কর্মহীন মানুষকে আমরা সাধ্যমত সাহায্য করে আসছি। ফোন কল পেলেই করোনা আক্রান্তদের বাড়ি বাড়ি বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়ার পাশাপাশি সরকার ঘোষিত সর্বাত্বক লকডাউন বাস্তবায়ন ও নগরীর সার্বিক নিরাপত্তার কাজ করে যাচ্ছি।

তিনি আরো বলেন, প্রতিবেশীদের খোঁজ খবর নিয়ে তাদের সাহায্য করবেন। আপনাদের যেকোন প্রয়োজনে আমাদেরকে বলবেন। আমাদের সাধ্যমত সহায়তা নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো।আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক ও মানবিক কর্মকান্ডে আরএমপি সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে।

বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো: সুজায়েত ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মজিদ আলী, উপপুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো: সাজিদ হোসেনসহ আরএমপি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com