বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি : বগুড়ায় রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ১০ জনের।
আরো ১৮৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।
করোনাভাইরাসে মৃতরা হলো বগুড়া সদরের মোজাম্মেল হক (৭৫), শিবগঞ্জের মহিউদ্দীন (৭২), ধুনটের সহুরা বেগম (৬৫), সিরাজগঞ্জের জিয়াউল হক (৬৫), নওগাঁর বজলুর রশিদ (৫৩), গাইবান্ধার মুরাদ হোসেন (৪৫) ও নাটোরের মিনা খানম (৫৫)।
এদের মধ্যে মোজাম্মেল, সহুরা ও মহিউদ্দীন বগুড়া শজিমেক হাসপাতালে, জিয়াউল, বজলুর ও মুরাদ মোহাম্মদ আলী হাসপাতালে এবং মিনা খানমের টিএমসি ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।
বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, রোববার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় বগুড়ার দুটি হাসপাতালে ৪৮৭ জনের শরীর থেকে সংগ্রহ করা নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৮৩ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৭ দশমিক ৫৭ শতাংশ। আক্রান্তদের মধ্যে সদরে ১০১ জন, শেরপুরে ২২ জন, সারিয়াকান্দিতে ১১ জন, নন্দীগ্রামে ১০ জন, সোনাতলা ও গাবতলীতে আটজন করে, শাজাহানপুরে ছয়জন, ধুনটে পাঁচজন, দুপচাঁচিয়া, শিবগঞ্জ ও কাহালুতে চারজন করে। এ সময়ে সুস্থ হয়েছে ৮৫ জন।