শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় করোনায় ১০৯ জন আক্রান্ত

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
  • ২১০ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১০৯ জন ব্যক্তি আক্রান্ত হয়েছে।

জেলার সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে জানান গত ২৪ ঘণ্টায় শহীদ এম মনসুর আলী পিসিআর ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষায় ১০৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে।

তিনি জানান আক্রান্তদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। এদের মধ্যে ৩১ জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৮ জনে।

সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজন এবং এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জনের মৃত্যু হয়েছে ।

খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের মানবসম্পদ বিভাগের সহকারী ম্যানেজার কৌশিক আহমেদ ৩ জনের মৃত্যুর বিয়য়টি নিশ্চিত করেছেন এবং সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ অপর ২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।  

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com