বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

বগুড়ায় করোনায় ও উপসর্গে ১৪ জনের মৃত্যু ।। শনাক্ত ১৯২ জন

  • আপডেট টাইম : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২২৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস বগুড়া প্রতিনিধি: বগুড়ায় বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো পাঁচজনের মৃত্যু হয়েছে। করোনা উপসর্গে মৃত্যু হয়েছে নয় জনের। এই সময়কালে শনাক্ত হয়েছে  ১৯২ জন।

বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন এ তথ্য দিয়েছেন।

বগুড়ায় করোনায় মৃতরা হলো বগুড়া সদরের হোসনে আরা (৪৫), দুপচাঁচিয়ার আজম খান (৪১), গাবতলীর ফজলুর রহমান (৭০), শাজাহানপুরের জোসনা আরা (৫৮)ও জয়পুরহাটের মজিদা বিবি (৬৫)।

এদের মধ্যে মাজেদা বিবি বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে এবং অন্যরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল ও বগুড়া শজিমেক হাসপাতালে করোনা উপসর্গে নয়জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছেন।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সূত্র জানায়, বুধবার দুপুর পর্যন্ত গত ২৪ ঘন্টায় দুটি হাসপাতালের পিসিআর ল্যাবে ৫৫৩ জনের নমুনা পরীক্ষা করা হয়।রিপোর্টে ১৯২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্তের হার ৩৪ দশমিক ৭১ শতাংশ।

আক্রান্তদের মধ্যে বগুড়া সদরে ১১৪ জন, শেরপুরে ১৪ জন, গাবতলীতে ১২ জন, শিবগঞ্জে ১১ জন, ধুনটে ও শাজাহানপুরে আটজন করে, নন্দীগ্রামে ছয়জন, আদমদীঘি, দুপচাঁচিয়া ও সারিয়াকান্দিতে পাঁচজন করে, কাহালুতে তিনজন এবং সোনাতলায় একজন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com