বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

পাহাড়ের রক্তপাত বন্ধে প্রধানমন্ত্রীর সুদৃষ্টির আহ্বান চাকমা সার্কেল চীফের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৯
  • ৮৬৪ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস রাঙ্গামাটি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রামের বিরাজমান পরিস্থিতি ও পাহাড়ের রক্তপাত বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির আহ্বান করেছেন, চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার দেবাশীষ রায়।

বৃহস্পতিবার রাঙ্গামাটি রাজবন বিহারে বৌদ্ধ ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান কঠিন চীবর

দানোৎসবের বেইন ঘর উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার প্রধান শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২রা ডিসেম্বর ঐত্যিহাসিক শান্তি পার্বত্য শান্তি চুক্তি সম্পাদনের মাধ্যমে পার্বত্য জনসংহতি সমিতি (জেএসএস) সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার মধ্যে শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। যার প্রেক্ষিতে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা শান্তি-শৃঙ্খলার বজায় রেখে পাহাড়ের শান্তির জন্য চুক্তিকে প্রাধান্য দিয়ে পাহাড়ের মানুষের জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, পাহাড়ে কথিত তিন চারটি আঞ্চলিক সংগঠন রয়েছে। বিভিন্ন সময়ে অভিযোগ করা হয় এসব সংগঠনের জন্য পাহাড়ে রক্তপাত হচ্ছে কিংবা শান্তি শৃঙ্খলা নষ্ট হচ্ছে। আমরা বিশ্বাস করি, সংগঠন তিনটি চারটি কেন, দশ-বারোটি সংগঠন হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু সুদৃষ্টি দিলেই এসব রক্তপাত, মারামারি, হানাহানি বন্ধ হবে বলে আমরা মনে করি।

তাই আমি আহ্বান জানায়, এ ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের উচ্চ পর্যায়ের রাজনৈতিক, প্রশাসনিক সকল কর্মকর্তা সুদৃষ্টি রাখবেন। একই সাথে আইন-শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষভাবে ভূমিকা রেখে পাহাড়ে শান্তির জন্য সহযোগিতা করবেন।

এসময় রাঙ্গামাটি রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সভাপতি গৌতম দেওয়ান, সাবেক মানবাধিকার কমিশনের সদস্য নিরূপা দেওয়ান ও বাঞ্ছিতা চাকমাসহ রাজ বন বিহার উপাসক- উপাসিকা পরিষদের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com