বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
ঠাকুরগাঁও উপনির্বাচন সুষ্ঠু না হলে কঠোর আন্দলনের হুশিয়ারি জামায়াত নেতৃত্বাধীন জোটের ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্য সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে: রিজভী জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী প্রযুক্তি ও উদ্ভাবন নগরী প্রতিষ্ঠায় জাপানকে সহযোগিতার আহ্বান প্রধানমন্ত্রীর সরকার অনুমতি দিলে ক্রসফায়ারে যেতে পারে পুলিশ: আইজিপি ডিসেম্বরে হাসিনার ফেরার খবরে অস্থিরতার সুযোগ দেবে না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী স্থানীয় নির্বাচন নিয়ে এখনো ভালো লক্ষণ দেখছি না : জামায়াত আমির সৌদি আরবে কারাবন্দি ৭৫০০ বাংলাদেশি : শামা ওবায়েদ মোংলা বন্দর-সুন্দরবন ও প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন প্রধানমন্ত্রীর সাজেকে গোলাগুলি।। ২,৯৩৩ পর্যটককে সরিয়ে নিল নিরাপত্তা বাহিনী

সিরাজগঞ্জ হয়ে নারায়ণগঞ্জে পৌঁছেছে ভারতের চতুর্থ চালান তরল অক্সিজেন

  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২২৭ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস সিরাজগঞ্জ প্রতিনিধি: মহামারী করোনা রোধে ভারত থেকে আমদানি করা চতুর্থ চালানে আরো ২০০ মেট্রিক টন তরল মেডিকেল অক্সিজেন (এলএমও) বহনকারি ভারতীয় রেলওয়ের ইন্দো-বাংলা ‘অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে খালাস করা হয়েছে।

এ স্টেশন থেকে গ্যাস বহনকারী লরিতে নারায়ণগঞ্জের রুপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে নেয়া হয়েছে। এ নিয়ে ৮০০ মেট্রিক টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ হয়ে সেন্ট্রাল অক্সিজেন প্লান্টে পৌঁছলো। এ অক্সিজেন করোনারোধে দেশের হাসপাতালগুলোতে সরবরাহ করা হবে।

আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, করোনা প্রতিরোধে ভারত থেকে আমদানি করা চতুর্থ চালানের ১০টি কনটেইনারে ২০০ মেট্রিক টন তরল অক্সিজেন রোববার রাত ২ টার দিকে স্টেশনে পৌঁছে।

এ সময় আমদানীকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশের কর্মকর্তা, জিআরপি রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যদের উপস্থিতিতে এ অক্সিজেন বুঝে নেয়া হয় এবং খালাস শুরু করা হয়। করোনা আক্রান্ত মুমূর্ষ রোগীদের সেবার জন্য জরুরিভাবে এ অক্সিজেন ভারত থেকে সরকারি সহযোগিতায় আমদানি করা হচ্ছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলছেন, ওই আমদানীকারক সংস্থার তথ্যমতে প্রতি সপ্তাহে ২ বার এ তরল মেডিক্যাল অক্সিজেন সিরাজগঞ্জের ওই স্টেশনে খালাস হবে।

সেখান থেকে সড়ক পথে নারায়নগঞ্জের রুপগঞ্জে যাবে। ওই ট্রেনটি সোমবার বিকেলে ভারতে ফিরে যাবে বলে তিনি উল্লেখ করেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com