শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

খুলনায় এক যুবককে একসাথে দুই ডোজ টিকা প্রদান

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ২৭৮ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস খুলনা প্রতিনিধি: খুলনায় মো. রোকনুজ্জামান (৩৬) নামে এক যুবককে এক সঙ্গে দুই ডোজ করোনা টিকা দেওয়ার অভিযোগ উঠেছে।

তিনি খুলনার কয়রা উপজেলা শ্রীফলতলা গ্রামের বোনাই মোড়লের ছেলে। বর্তমানে বসবাস করেছেন মহানগরীর দক্ষিণ টুটপাড়ায়। এনিয়ে এক সপ্তাহে দুই জনের শরীরে এক সঙ্গে দুই ডোজ টিকা দেওয়ার ঘটনা ঘটলো।

মঙ্গলবার (১০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে খুলনা জেনারেল (সদর) হাসপাতাল টিকা কেন্দ্রে রোকনুজ্জামানকে বাম হাতে ২ ডোজ করোনা টিকা দেন নার্স।

রোকনুজ্জামান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে আমি টিকা দিতে ঢুকে চেয়ারে বসি। এক নার্স এসে আমাকে জিজ্ঞাসা করেন আমার হাই পেসার আছে কিনা। আমি বলি না। তিনি আমাকে টিকা দিয়ে কাগজটা দেন। আমি বসেছিলাম। ১ মিনিটও হয়নি। এর মধ্যে অন্য একজন নার্স এসে আমাকে আবার টিকা দিয়ে দেন।

এ সময় আমার পাশে থাকা একজন বলেন ওনাকে কেন টিকা দিলেন? ওনাকে তো টিকা দেওয়া হয়ে গেছে। আমি তখন বলি আমাকে টিকা দিয়েছে আবার দিলেন কেন? আপনি আমার কাছে জিজ্ঞাসা করেছেন? তখন সেই নার্স কোন উত্তর দিতে পারেন নি। আমি তো একজন সচেতন লোক আমি একটা টিকা দিতে এসেছি। কেন দুইটা টিকা দিবো? এতে আমার কি লাভ?

রোকনুজ্জামান অভিযোগ করেন বলেন, ভুল করে দুই ডোজ টিকা দেওয়ার পর আমি যখন জানতে চাই কেন দেওয়া হলো তখন নার্সরা আমাকে হাসপাতাল থেকে বের হয়ে যেতে বলেন। বর্তমানে আমি টিকা কেন্দ্রের পাশের ৬ নং বেডে আছি। শরীর বেশ দুর্বল লাগছে।

খুলনা সিভিল সার্জন নিয়াজ মোহাম্মদ বলেন, আমরা তো টিকা দিচ্ছি। এখন পর্যন্ত কোন ভুল হয়নি। হাজার হাজার মানুষকে টিকা দিচ্ছি। একটা ভুল হলে হতে পারে। তিনি সাংবাদিকদের নিকট হতে শুনেছেন। তাকে হাসপাতাল থেকে কেউ এখনো জানায়নি। তিনি খোঁজ নিচ্ছেন।

এর আগে শনিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে খুলনায় জহুরা বেগম (৭৩) নামে এক বৃদ্ধাকে দু’বার করোনা টিকা দেওয়া অভিযোগ উঠে। হাফিজুর রহমান ঈদগাহ ময়দান টিকাদান কেন্দ্রে তাকে দু’বার টিকা দেওয়া হয়।

জহুরা মহানগরের সোনাডাঙ্গা ময়লাপোতা কেসিসি স্টাফ কোয়ার্টারের বাসিন্দা ও মরহুম মুনসুর খাঁর স্ত্রী।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com