শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
চীন-মালয়েশিয়া সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী বাংলাদেশ ও চীনের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক সই করের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার আওয়ামী লীগ নিষিদ্ধ কি না, সেটা নির্ধারিত হবে আদালতে: উপদেষ্টা জাহেদ শ্রমবাজার উন্মুক্ত করতে মালয়েশিয়ার প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা ‘নব্য ফ্যাসিবাদকে’ বিদায় জানাতে আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকুন: জামায়াত আমির জামায়াত একটি রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি: মির্জা ফখরুল সরকার ইতোমধ্যে অনেক অঘটন ঘটিয়ে ফেলেছে : জামায়াত আমির এসএসসি, এইচএসসি পরীক্ষায় সব শিক্ষাবোর্ডে অভিন্ন প্রশ্নপত্র হবে: শিক্ষামন্ত্রী

দোয়া চেয়েছেন করোনায় আক্রান্ত গাজীপুর মেয়র জাহাঙ্গীর আলম

  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ৩১৫ দেখা হয়েছে

বাংলা হেডলাইনস গাজীপুর প্রতিনিধি: আয়তনের দিক থেকে দেশের সবচেয়ে বড় সিটি করপোরেশন গাজীপুর সিটির মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম করোনায় আক্রান্ত হয়ে সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শুক্রবার নগরের মসজিদে মসজিদে তার সুস্থতায় বিশেষ দোয়া মাহফিল হয়েছে। জেলার বিভিন্ন এলাকায়ও দোয়া করা হয়েছে জুমার নামাজের পর। বিভিন্ন স্থানে কোরআন খতমও দেয়া হয়েছে। অন্যান্য ধর্মাবলম্বীরাও প্রার্থনা করেছেন তার অসুস্থতার জন্য।

গত ৭ আগষ্ট করোনাভাইরাসের গণটিকা কার্যক্রম উদ্বোধনের দিন কেন্দ্রে কেন্দ্রে তিনি ছিলেন আমজনতার সঙ্গে। এর একদিন পর মেয়র বিশেষ ব্যবস্থাপনায় নগরের ইমাম-খতিবদের একসঙ্গে এনে করোনার টিকা দেয়ার ব্যবস্থা করেন। এর পরদিন মুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের আলাদা ভাবে টিকা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছিলেন। 

নগর উন্নয়ন ও মানব সেবায় সকাল থেকে মধ্যরাত অবধি প্রতিদিন কর্মব্যস্ত থাকা এই মেয়রের ছুটে চলা বন্ধ রয়েছে তিন দিন ধরে।

বৃহস্পতিবার অসুস্থতার খবর জানিয়ে তিনি দেশবাসীর সকলের কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। মেয়র জাহাঙ্গীর এর প্রতি নগরবাসীর, নানা শ্রেণি-পেশার মানুষের ভালোবাসার প্রকাশ ঘটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

তিনি দোয়া চাওয়ার পর থেকেই মসজিদে মসজিদে তার সুস্থতার প্রার্থনায় দোয়া মাহফিল শুরু হয়। শুক্রবার জুমার নামাজের পরে নগরের প্রায় সব মসজিদেই হয়েছে বিশেষ দোয়া মাহফিল হয়েছে।

মেয়র জাহাঙ্গীর জানান, ক’দিন ধরেই শরীরটা ভালো যাচ্ছিল না। মাথা ও শরীর ব্যথা। খুবই ঠাণ্ডা লেগে আছে।

শরীরে করোনার উপসর্গ দেখা দিলে করোনার নমুনা পরীক্ষা করাতে দেন। দুবার নমুনা পরীক্ষার করালে এর ফলাফল করোনা পজিটিভ আসে। এরপর নিজেই অসুস্থতার বিষয়টি জানান দিয়ে নগরবাসীর ছাড়াও দেশবাসী সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসাধীন আছেন। 

উল্লেখ্য, গতবছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পরই তিনি পিপি মাস্ক থার্মাল সহ স্বাস্থ্য সুরক্ষা এনে বিনামূল্যে বিতরণ করেছেন গাজীপুরের বাইরে ঢাকাসহ বিভিন্ন স্থানে।  দ্রুততম সময়ের মধ্যে ব্যক্তিগতভাবে চায়না থেকে করোনার নমুনা পরীক্ষার জন্য কিট এনে সাড়া ফেলেছিলেন তিনি।

মেয়র হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই তিনি গাজীপুরকে একটি আধুনিক উন্নত নগরে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com