বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
পরীক্ষামূলক সম্প্রচার:
১৯৭৮ সালে জন্ম নেওয়া বিএনপি কীভাবে ‘মুক্তিযুদ্ধের দল’: সংসদে প্রশ্ন আজহারের ‘শহীদ পরিবারের লোক জামায়াত করতেই পারে না’: ফজলুর বক্তব্যে উত্তপ্ত সংসদ গণভোট নিয়ে বিভ্রান্তকারীদের প্রশ্রয় না দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর নৈশভোজে হামলাকারী ঘোর খ্রিষ্টানবিরোধী: ট্রাম্প ফ্লোরিডায় লিমনের সঙ্গে বৃষ্টিকেও হত্যা পাকিস্তানে মার্কিন প্রতিনিধি দলের সফর বাতিল: ট্রাম্প বাংলাদেশে ২০২৫ সালে ‘তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়’ ছিল দেড় কোটির বেশি মানুষ স্ক্রিনশট পোস্ট করা নিয়ে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল-শিবির উত্তেজনা, মারধর জ্বালানি পরিস্থিতি নিয়ে বিরোধী দলের সঙ্গে বসার আশ্বাস প্রধানমন্ত্রীর জাতীয় সংসদে ছাত্রদল-শিবির সংঘর্ষে ‘পা কেটে নেওয়ার’ অভিযোগ

জমি বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬জন জখম

  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৮৪৪ দেখা হয়েছে

 বাংলা হেডলাইনস টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মির্জাপুরে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৬ জন জখম হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার মহেড়া ইউনিয়নের গোড়াকী গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ওই গ্রামের সত্তরঞ্জন চৌধুরী গংদের সাথে কৃষ্ণ সরকার গংদের দীর্ঘদিন যাবত জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে আদালতে মামলা হলে ১৪৪ ধারাও জারি করা হয়। কিন্তু ধারা অমান্য করে শুক্রবার সকালে পরিকল্পিতভাবে কৃষ্ণ সরকার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করতে গেলে অপরপক্ষ বাধা দেয়া। একপর্যায় কৃষ্ণ সরকার ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা চাপাতি, শাবল লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে নারীসহ ৬ জন মারাত্মক জখম হয়।

আহতরা হলেন সত্তরঞ্জন চৌধুরী, উত্তম চৌধুরী ও তার স্ত্রী অঞ্জনা চৌধুরী, বিমান চৌধুরী ও তার স্ত্রী

বাসন্তী চৌধুরী ও সুভাষ চৌধুরীর। আহতদের ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করে মির্জাপুর কুমদিনী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সত্তরঞ্জন, সুভাষ ও উত্তম চৌধুরীকে ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

এই ঘটনায় অভিযুক্ত কৃষ্ণ সরকারকে আটক করা হয়েছে বলে মির্জাপুর থানার এসআই দয়াল চন্দ্র সরকার জানিয়েছেন। মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান বলেন, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।

ফেসবুকের মাধ্যমে আমাদের মতামত জানাতে পারেন।

খবরটি শেয়ার করুন..

এই বিভাগের আরো সংবাদ
Banglaheadlines.com is one of the leading Bangla news portals, Get the latest news, breaking news, daily news, online news in Bangladesh & worldwide.
Designed & Developed By Banglaheadlines.com